ভিউসনিক টাচস্ক্রিন মনিটর

আপডেট : ২৯ মে ২০১৩, ২০:২১
ইউসিসি বাজারে এনেছে ভিউসনিক ব্র্যান্ডের টিডি২২২০ মডেলের মাল্টি-টাচ ফুল এইচডি মনিটর। ২২” আকৃতির ইকো মোডের এই মনিটর ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুত্ সাশ্রয় করতে সক্ষম। এর রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, আউটপুট রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০। রয়েছে ইন্টিগ্রেটেড স্পিকার, ডিভিআই ও ডিভিএ ইনপুট, এসআরএস প্রিমিয়াম সাউন্ড, ইউএসবি এইচআইডি ড্রাইভার প্রভৃতি। ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ২৫,০০০ টাকা। ফোন :০১৮৩৩৩৩১৬০১-১৭।