রাউটারে নিষিদ্ধ সাইট ব্লক করতে চাইলে

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২০:২৯

অনলাইনে এমন কিছু নিষিদ্ধ সাইন রয়েছে যা অনেকসময় বিভ্রান্তির মধ্যে ফেলে দিতে পারে আপনাকে। এছাড়াও স্ব-পরিবারে বসবাস করতে হলে অনেক সাইট এমনিতেই ব্লক করার প্রয়োজন রয়েছে। পাঠকদের সুবিধার্থে কীভাবে নিষিদ্ধ সাইট ব্লক করা যায় তা নিয়েই আলোচনা করা হবে।  এজন্য আপনকে প্রথমে রাউটারের এডমিন প্যানেলে প্রবেশ করতে হবে ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে। এরপর এডমিন প্যানেল থেকে ‘advanced’-এ প্রবেশ করলে নতুন একটি পেইজ চালু হবে। এখান থেকে  ‘parental control rules’-এ ক্লিক করে ‘website url’-এর খালি ঘরে যে ওয়েবসাইট ব্লক করতে হবে সেটির লিংক দিয়ে পাশে থাকা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এখন ‘Configure Parental Control below’ থেকে ‘trun rarental control on and DENY computers access to only those site’ অপশনটি নির্বাচন করুন। এবার উপরে থাকা ‘save settings’-এ ক্লিক করে রাউটার রিস্টার্ট দিন। তাহলে ব্লক করা ওয়েবসাইটটি আর দেখা যাবে না। ব্লক করার পর সেই সাইটে গেলে ‘401 The web site is blocked by administrator’ মেসেজ প্রদর্শিত হবে।