দীপু মনির বাসায় ককটেল

২৫১ সাংস্কৃতিক কর্মীর নিন্দা

আপডেট : ২৯ মে ২০১৩, ২১:৫০
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ২৫১ জন সাংস্কৃতিক নেতা। গতকাল বুধবার এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান। বিবৃতিদাতারা হলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি তারানা হালিম এমপি, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, প্রেসিডিয়াম সদস্য এটিএম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, আলী যাকের, ফেরদৌসী মজুমদার, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মোবারক আলী শিকদার, চিত্র নায়ক মাহামুদ কলি, চিত্র নায়িকা দিতি, নতুন, খায়রুল আলম সবুজ, ড. ইনামুল হক, লিয়াকত আলী লাকী, জামাল উদ্দিন হোসেন, কবি হালিম আজাদ, কণ্ঠশিল্পী কনক চাঁপা, কণ্ঠশিল্পী মমতাজ প্রমুখ।