যুক্ত হল আরএফআইডি লাইব্রেরি ব্যবস্থাপনা ও ই-রিসোর্সেস এক্সেস সেন্টার

আপডেট : ২৯ মে ২০১৩, ২১:৫১
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এবার যুক্ত হল আরএফআইডি বেইজড লাইব্রেরি ব্যবস্থাপনা এবং ই-রিসোর্সেস এক্সেস সেন্টার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে দেশের প্রথম এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি এনএসইউ লাইব্রেরির স্বতন্ত্র ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাসেম প্রধান ছিলেন। ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের প্রকল্প পরিচালক কানিজ ফাতিমা, এনএসইউ কলা অনুষদের ডিন ড. একেএম আতিকুর রহমান। -প্রেস বিজ্ঞপ্তি