মহাস্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি

আপডেট : ২৯ মে ২০১৩, ২১:৫৩
গত ১৫ বছরে একের পর এক ১৯টি শিশুর গর্ভপাত ঘটার পর ২০তম শিশুর মা হয়েছেন সৌভাগ্যবতী ৩৭ বছর বয়সী এক ব্রিটিশ নারী। গত ১৫ বছরে একের পর এক বাচ্চা নষ্ট হবার কারণে খ্যাতিমান সব স্ত্রীরোগ বিশেষজ্ঞগণ জো শর্ট নামের উক্ত ব্রিটিশ মহিলাকে মা হবার স্বপ্ন দেখতে না করেন। ব্যাংকার স্বামীর সহযোগিতায় অদম্য ধৈর্য ও সাহস নিয়ে তিনি সন্তানের মা হবার স্বপ্ন লালন করতে থাকেন। এক সময় ভাবতে শুরু করেন অতিমাত্রায় চা ও ক্যাফেইন পানেই কি তার অনাকাঙ্ক্ষিত গর্ভপাত বা মিসক্যারিজ হচ্ছে। এমনকি তিনি প্রতিদিন আপেল খাওয়া শুরু করেন। ১৯৯৭ সালে জো তার স্বামী স্টিভ-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার এক বছর পরই বাচ্চা নিতে চেষ্টা করেন এবং প্রথম সন্তানের গর্ভপাত ঘটে। অদম্য এই নারী অন্তত: ডজনখানেক খ্যাতিমান স্ত্রীরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন ১৫ বছরে। তিনি এন্ড্রোমেট্রিয়সিস নামের এক ধরনের জরায়ুর সমস্যায় ভুগছিলেন। ফলে একনাগাড়ে ১৯টি শিশুর গর্ভপাত ঘটে। আর এ ধরনের সমস্যায় খোদ বৃটেনের এক দশমিক পাঁচ মিলিয়ন মহিলা ভুগে থাকেন। আর যাদের এন্ড্রোমেট্রিয়সিস রয়েছে তাদের বন্ধ্যাত্ব বড় সমস্যা। সবশেষে যুক্তরাজ্যের কার্ডিফের খ্যাতিমান বিশেষজ্ঞ ড: রিচার্ড পেনকেথ চার ঘন্টারও বেশি সময় ধরে অপারেশন করে জো-এর জরায়ু থেকে স্কার টিস্যু অপসারণ করতে সক্ষম হন। সফল অস্ত্রোপচারের পর ২ মাসের মধ্যে জো ২০তম সন্তান ধারণ করেন। মজার ব্যাপার, জো-এর প্রসব ব্যথা শুরু হলে হাসপাতালে নেয়া হয়। তবে তিনি এতটাই উত্কণ্ঠিত ও উচ্ছ্বসিত ছিলেন যে, নবজাতকের যাতে কোন ধরনের সমস্যা না হয় তার জন্য প্রসব ব্যথা কমানোর পেইন কিলার ওষুধ গ্রহণে অপারগতা প্রকাশ করেন। মা হবার পর জো বলেছেন, মা হবার অভিজ্ঞতা ও অনুভূতি আশ্চর্যজনক। আমি যা দীর্ঘ সময় ধরে চাইছিলাম এবং চেষ্টা অব্যাহত ছিল সেই মাহেন্দ্রক্ষণ এসে গেলো। এটা সত্যিই চমত্কার। একটি ব্রিটিশ পত্রিকায় প্রকাশিত খবরে ড: রিচার্ড পেনকেথ উল্লেখ করেছেন, প্রতি ১০ জনে ১ জন মহিলা এন্ড্রোমেট্রিয়সিস- এ আক্রান্ত যা বন্ধ্যাত্বের বড় কারণ। তবে এটা বার বার গর্ভপাতের স্বীকৃত কারণ সমূহের ঝুঁকিপূর্ণ তালিকায় নেই। ড: পেনকেথ মনে করেন জো তার গর্ভস্থ সন্তানের হার্ট বিট যখন উপলব্ধি করতে শুরু করেন তখন আমার মনে হয় এটা আমার সুদীর্ঘ চিকিত্সা জীবনের এক চরম আবেগময় মুহূর্ত। তবে পত্রিকাটিতে জো-স্টিভ এর বাবা-মা হবার ঘটনাকে খানিকটা অলৌকিক বলে শিরোনাম করেছেন। তবে সত্যিই মহান সৃষ্টিকর্তার মহান সৃষ্টিকর্ম সব সময় বিজ্ঞানের আলোকে বিচার-বিশ্লেষণ সম্ভব নয়। হয়তবা জো-এর মা হবার ঘটনাটি অনুরূপ কিছু।