ক্যাপশন নিউজ

আপডেট : ৩০ মে ২০১৩, ২০:২২
সম্প্রতি উপকূল ট্রাভেল চালু করেছে অনলাইন টিকেটিং সিস্টেম। এর ফলে এখন ঘরে বসেই আন্তঃজেলা যাতায়াতের টিকেট কেনা যাবে। এর জন্য উপকূল ট্রাভেল চালু করেছে তাদের ওয়েবাসাইট www.upakultravels.com। ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন টিকেটিং সিস্টেম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপকূল ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মো. কবির আহমেদ, পরিচালক মো. মোইনুল আবেদিন, www.busbd.com-এর ব্যবস্থাপনা পরিচালক আশফাক এ. রহমান, টেকনিক্যাল পরিচালক তালুকদার সবুর আহমেদ এবং বিপনণ পরিচালক মো. সিদ্দিকুর রহমান।