ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং বাংলাদেশ লিঃ সাভারের রানা প্লাজা ধসে আহতদের অস্ত্রোপচার পরবর্তী রক্তের প্রয়োজনীয়তা পূরণে রেড ক্রিসেন্ট-এর সঙ্গে যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে। বুধবার বনানীস্থ প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের নিজস্ব দুর্যোগ ব্যবস্থাপনা সদস্যদের উদ্যোগে দিনব্যাপী এই রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি
