৩য় শ্রেণি কর্মচারীদের সাত দফা

আপডেট : ৩০ মে ২০১৩, ২২:৩৮
সচিবালয়ের বাইরের কর্মচারীদের প্রতি সকল বৈষম্যের অবসান, ৩০ শতাংশ বেতন বৃদ্ধি, সকল কর্মচারীর শতভাগ সিলেকশন গ্রেড প্রদানসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে বলা হয়, দাবি আদায় আগামী ১ থেকে ১৫ জুন পর্যন্ত বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি ও বাংলাদশ প্রাথমিক শিক্ষক সমিতি যৌথভাবে সারা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ে কর্মচারীদের নিয়ে সভা-সমাবেশ আয়োজন করবে। এছাড়া ১৯ জুন বেলা ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মো. হেদায়েত হোসেন।