ঢাকার কেরানীগঞ্জ থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর ঢাকা জেলা দক্ষিণের সদস্য রিয়াজ উদ্দিন সেপাইকে (৩৫) গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম মালিবাগ ইউনিটের কর্মকর্তারা । বৃহস্পতিবার রাতে মডেল থানার চড়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার রুম তল্লাশি করে একটি বিদেশি সুইচ গিয়ার চাকু, একটি ডেগার, বিপুল পরিমাণ নিষিদ্ধ জেহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়। রিয়াজ উদ্দিন পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানায় বাসিন্দা। তার পিতার নাম আলা উদ্দিন সেপাই।
আরো পড়ুন : জাপানে ৬.৩ মাত্রার ভূমিকম্প
কাউন্টার টেররিজম মালিবাগ ইউনিটের পুলিশ পরিদর্শক আনিসুর রহমানের নেতৃত্বে কাউন্টার টেররিজম ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টায় মডেল থানার পশ্চিম চড়াইল এলাকায় হাজী আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া রিয়াজকে গ্রেফতার করে। গত ৫ বছর ধরে তিনি কেরানীগঞ্জে বসবাস করেন এবং নিষিদ্ধ সংঘঠন হিজবুত তাহরীর কার্যক্রম চালিয়ে আসছিল। এ ঘটনায় মামলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি

