সাউথইস্ট ইউনিভার্সিটির সামার সেমিস্টার-২০১৩ এ বিবিএ ও এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের “ওরিয়েন্টেশন” গত ২৫মে ইউনিভার্সিটির সেমিনার হলে অনুষ্ঠিত হয়। বিবিএ প্রোগ্রামে সাউথইস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোহাম্মদ ছালেক-এর সভাপতিত্বে ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মেশকাত উদ্দীন ওরিয়েন্টশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেড-এর মানব সম্পদ বিভাগের প্রধান নির্বাহী জনাব নূর মোহাম্মদ। এমবিএ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপ-উপচার্য প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন এবং ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসর সৈয়দ ফখরুল হাসান, বিবিএ প্রোগ্রামের ডাইরেক্টর ড. জিল্লুর রহমান, ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রিগে. জেনারেল. মোঃ আনোয়ারুল ইসলাম (অব:) প্রমূখ।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিবৃন্দ বলেন, নিজকে প্রস্তুত করার এখনই সময়। তোমাদের ছাত্র জীবনের এ অধ্যায়ে পড়াশুনার কোন বিকল্প নেই। পড়াশুনার পাশাপাশি অন্যান্য মানবিক গুণাবলীও অর্জন করতে হবে।
