পরীক্ষার উপযোগী নিচের আবেদনপত্রটি তৈরি করে পাঠিয়েছে স্কলার্স হোম স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী
মাইশা বিনতে তুফায়েল
তারিখ: ০১/০৬/২০১৩
বরাবর
প্রধান শিক্ষক,
স্কলার্স হোম স্কুল এন্ড কলেজ,
পাঠানটুলা ক্যাম্পাস, সিলেট।
বিষয়: শিক্ষা সফরে যাওয়ার জন্য অনুমতি চেয়ে আবেদন।
মহাত্মন,
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। আমরা আগামী মাসে শিক্ষা সফরে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছি। বর্তমান আধুনিক শিক্ষার যুগে শিক্ষা সফরের প্রয়োজনীয়তা অনেক। শিক্ষা সফরের অর্জিত অভিজ্ঞতা থেকে জ্ঞান লাভের পাশাপাশি আমাদের মানসিক বিকাশ ঘটবে বলে আমরা মনে করি। তাই আমরা শিক্ষা সফরের স্থান হিসাবে নির্বাচন করেছি ঐতিহ্যবাহী সোনারগাঁও জাদুঘর। ঈশা খাঁর রাজধানী সোনারগাঁও-এ আমরা দেখতে পাব বাংলার ঐতিহ্যবাহী জামদানীপল্লী,তাঁতপল্লী ও কারুশিল্পসহ স্বদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহনকারী নানা উপকরণ। যা দেখে আমরা দেশের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারবো।
অতএব, মহোদয়ের কাছে বিনীত নিবেদন এই যে, আমাদেরকে শিক্ষা সফরে যাওয়ার অনুমতিসহ অর্থপ্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।
বিনীত
দশম শ্রেণির শিক্ষার্থীবৃন্দের পক্ষে
মাইশা বিনতে তুফায়েল
অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ, জিজ্ঞাসা ও মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল
[email protected]
