উ দ্দী প না স ং বা দ

ক্যামব্রিয়ান কলেজ’র বিশ্ব মা দিবস উদ্যাপন

আপডেট : ০১ জুন ২০১৩, ১৮:২১
৫০০০ শিক্ষার্থীর উপস্থিতিতে গত ৩১ মে বিএসবি ফাউন্ডেশন ও প্রমিথিউস ব্যান্ডের যৌথ আয়োজনে রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হল ‘বিশ্ব মা দিবস’ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। ‘বৃদ্ধাশ্রমকে না বলুন’ শীর্ষক প্রতিপাদ্য ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের সকল মাকে শ্রদ্ধাভরে স্মরণ করে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও উপস্থিত সকলে । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা’র চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম, বিশেষ অতিথি ছিলেন ক্যামব্রিয়ান ফর ইন্টারন্যাশনাল স্ট্যাডিজ এর অধ্যক্ষ ড. করুণাময় গোস্বামী এবং অনুষ্ঠানটির সভাপতি ছিলেন বিএসবি ফাউন্ডেশন ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান লায়ন এম.কে.বাশার পিএমজেএফ। অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল [email protected]