ফুজিত্সু এলএইচ ৫৩২ভি

আপডেট : ০১ জুন ২০১৩, ১৯:৪৮
ফুজিত্সু’র এলএইচ ৫৩২ভি মডেলের লাইফবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোরআই৫ প্রসেসর, ২জিবি ডিডিআর৩ র্যাম, ২জিবি ডেডিকেটেড ভিডিও মেমরি, এনভিডিয়া জিফোর্স জিটি৬২০এম মডেলের গ্রাফিক্স কার্ড, ১৪” এলইডি ডিসপ্লে, ৫০০জিবি হার্ডডিস্ক, ৭২০পি এইচডি ক্যামেরা, ব্লুটুথ ৪.০, প্রভৃতি ফিচার। এর ব্যাকআপ টাইম সাড়ে চার ঘণ্টা। এক বছরের বিক্রয়োত্তর সেবা ও ফ্রি ফুজিত্সু ক্যারিকেসসহ মূল্য ৬৮,৫০০ টাকা। তবে লাল ও হালকা বেগুনি রঙের জন্য প্রয়োজন হবে বাড়তি ৫০০ টাকা।