হরিপুর উপজেলার মধুডাঙ্গী-গোপালপুর গ্রামের লোকজন মাঠে বোরো ধান কাটতে গিয়ে। বুধবার সকালে বাঘের দু’টি বাচ্চা এবং বৃহস্পতিবার আরো একটি বাগের বাচ্চা আটক করা পর বাচ্চা তিনটি বন বিভাগের হেফাজতে জাতীয় উদ্যান শিংড়া শালবনে রাখা হয়েছে। জানা যায়, একটি বাঘিনীকে বাচ্চা মুখে করে ধান ক্ষেতের পাশ দিয়ে যেতে দেখে স্থানীয় লোকজন বাঘিনীকে ধাওয়া করলে বাঘিনী মুখের বাচ্চা ফেলে দিয়ে দ্রুত পার্শ্বের ভুট্টা ক্ষেতে লুকিয়ে যায়। সেখান থেকে মধুডাঙ্গী গ্রামের ফারুক একটি এবং গোপালপুর গ্রামের মঞ্জুর একটি বাঘের বাচ্চা আটক করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে বন বিভাগের স্থানীয় বিট অফিসার মোঃ সফিকুল ইসলাম আটককৃত বাঘের বাচ্চা দু’টি স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে জাতীয় উদ্যান শিংড়া শালবনে রাখার ব্যবস্থা করেন। পর দিন এলাকার লোকজন আরো একটি বাঘের বাচ্চা উদ্ধার করে। তবে সন্তানহারা বাঘিনীকে এলাকায় চোখে না পড়লেও স্থানীয় জনসাধারণ বাঘের আতংকে দিন কাটাচ্ছেন।
