সোয়ারিঘাট থেকে ২০ টন জাটকা জব্দ

আপডেট : ১০ মে ২০১৯, ২০:০৩

রাজধানীর সোয়ারিঘাট থেকে ২০ টন জাটকা জব্দ করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে জাটকা সংরক্ষণ ও বিক্রি করার দায়ে নয় জনকে জেল-জরিমানা করা হয়। 

শুক্রবার সকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-১০ এ অভিযান পরিচালনা করে।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছিল সরকার। জাটকা ইলিশ সংরক্ষণের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা চলাকালীন ইলিশসহ যেকোনো মাছধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও সরবরাহ নিষিদ্ধ। কিন্তু অসাধু  জেলে ও ব্যবসায়ীরা জাটকা ধরে সংরক্ষণ করে বিক্রি করে আসছিল। 

আরো পড়ুন: আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে: ফখরুল

তিনি বলেন, সকালে রাজধানীর সোয়ারি ঘাটে মাছের আড়তে অভিযান চালিয়ে ২০ টন জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকা সংরক্ষণ করে বিক্রি করার দায়ে নয় জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

ইত্তেফাক/এমআই