উদ্ধৃতি

আপডেট : ১০ মে ২০১৯, ২০:০৩

যাবজ্জীবন সাজার একটি নির্দিষ্ট মেয়াদ থাকতে হবে। দণ্ডবিধিতে যাবজ্জীবন সাজার মেয়াদ হিসাবে ৩০ বছর উল্লেখ রয়েছে। রেয়াত পাওয়ার পর তা সাড়ে ২২ বছরে নির্ধারণ হয়। বিশ্বের বিভিন্ন দেশে যাবজ্জীবন কারাদণ্ডে সাজার মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের আপিল বিভাগের রায়ে যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাসের কথা বলা হয়েছে। যাবজ্জীবন আসামিরা যদি আমৃত্যু কারাদণ্ড ভোগ করে তাহলে কারাগারগুলো বৃদ্ধাশ্রমে পরিণত হবে।

— খন্দকার মাহবুব হোসেন

     অ্যাডভোকেট

(সূত্র:দৈনিক ইত্তেফাক, ১০ মে ২০১৯)