সেলুনে ঢুকেই এক লোক একটা বাড়তি ক্ষুর কিছুক্ষণের জন্য চেয়ে নিয়ে পকেটে ভরলেন এবং চেয়ারে বসে নাপিতকে বললেন তাকে শেভ করে দিতে। নাপিত কিছুটা অবাক হয়ে ক্ষুর পকেটে ঢোকাবার কারণটা জানতে চাইলেন।
: ও কিছু না, তুমি যখন ক্ষুর হাতে আমার দাড়ি শেভ করবে তখন আমার হাতেও আত্মরক্ষার জন্য কিছু রাখলাম আর কী।
ব্যাংকের দারোয়ান হাঁপাতে হাঁপাতে ম্যানেজারকে জানাল—স্যার টাকার বস্তা লরিতে তুলতে যাব এই সময়ে দুই ডাকাত ছুরি দেখিয়ে বস্তাটা নিয়ে চলে গেছে।
ম্যানেজার চিত্কার করে উঠলেন—কী! ছুরি দেখিয়ে টাকা নিয়ে গেল? তোমাকে যে এত দামি একটা গুলিভর্তি রিভলবার কিনে দেওয়া হলো সেটার কী হলো?
ওটা নিতে পারেনি স্যার, মোজার ভেতর গুঁজে রেখেছিলাম।—দারোয়ান তাঁকে আশ্বস্ত করল।
