ইসলাম ও নৈতিক শিক্ষা
আ.জ.ম. সাখাওয়াত্ হোসাইন (নূমান)
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ
পিলখানা, ঢাকা,
“হে মানুষ আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পার।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্চা নিও। আজ তোমাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো।
পাঠ:ভ্রাতৃত্ব
১। ভ্রাতৃত্বের আরবি প্রতিশব্দ কী?
ক) সিদকুন খ) উখওয়াত গ) হুব্বুন ঘ) ওয়াতান
২। পরস্পরের মধ্যে হূদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে কী বলা হয়?
ক) আন্তরিকতা খ) অন্তরঙ্গ
গ) সহমর্মিতা ঘ) ভ্রাতৃত্ব
৩। ভ্রাতৃত্বকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই ভাগে খ) তিন ভাগে
গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে
৪। একই পিতার ঔরসে বা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকে কোন প্রকার ভ্রাতৃত্ব বলে?
ক) ঔরসজাত ভ্রাতৃত্ব
খ) বিম্ব ভ্রাতৃত্ব
গ) ইসলামী ভ্রাতৃত্ব
ঘ) সামাজিক ভ্রাতৃত্ব
৫। পৃথিবীর সকল মানুষ হযরত আদম (আ.) ও হযরত হাওয়া (আ.)-এর সন্তান হওয়ার কারণে পরস্পর ভাই। এতে কোন প্রকার ভ্রাতৃত্ব প্রকাশ পায়?
ক) ঔরসজাত ভ্রাতৃত্ব
খ) বিশ্ব ভ্রাতৃত্ব
গ) ইসলামী ভ্রাতৃত্ব
ঘ) আদি ভ্রাতৃত্ব
৬। পৃথিবীর বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ভাষা ও বিভিন্ন বর্ণের মানুষ যারা বিশ্বাস করে আল্লাহ এক এবং হযরত মুহাম্মদ (স.) আল্লাহর বান্দা ও রাসূল, এদের মধ্যে যে ভ্রাতৃত্ব প্রকাশ পায় তাকে কোন প্রকার ভ্রাতৃত্ব বলে?
ক) ঔরসজাত ভ্রাতৃত্ব খ) বিশ্ব ভ্রাতৃত্ব
গ) ইসলামী ভ্রাতৃত্ব ঘ) অসাম্প্রদায়িক ভ্রাতৃত্ব
৭। আবহাওয়া ও ভৌগোলিক পরিবেশের কারণে মানুষের মাঝে কোন কোন বিষয়ে ভিন্নতা দেখা যায়?
i) আকার-আকৃতি
ii) স্বভাব-প্রকৃতি
iii) বর্ণ ও ভাষা
কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮। “হে মানুষ আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পার।”- কোন সূরায় বর্ণিত আছে?
ক) আল হুজুরাত-১৩ খ) নিসা-১০
গ) আহযাব-১৫ ঘ) মায়িদা-৯
৯। রাসূল (স.) বলেছেন, “তোমরা প্রত্যেকেই আদম (আ.) হতে এবং আদম মাটি হতে সৃষ্টি।” - হাদীসটি কোন গ্রন্থে বর্ণিত আছে?
ক) নাসাঈ শরীফ খ) তিরমিযি শরীফ
গ) মুসলিম শরীফ ঘ) বুখারী শরীফ
১০। “নিশ্চয়ই মুমীনগণ ভাই ভাই”- কার বাণী?
ক) আল্লাহ খ) মহানবী (স.)
গ) মুসলিম মনীষী ঘ) আরবি প্রবাদ
১১। “মুসলমান মুসলমানের ভাই”- কে বলেছেন?
ক) আল্লাহ খ) মহানবী (স.)
গ) আবু বকর (রা.) ঘ) আলী (রা.)
১২। মহানবী (স.) পৃথিবীর সকল ইমানদারকে একটি —এর সাথে তুলনা করেছেন?
ক) বাগান খ) দেহ গ) আত্মা ঘ) জনপদ
১৩। “অনারবগণের উপর যেমন আরবগণের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি আরবগণের উপরও অনারবগণের কোন শ্রেষ্ঠত্ব নেই”- কার বাণী?
ক) আল্লাহ খ) উসমান (রা.)
গ) উমর (রা.) ঘ) মহানবী (স.)
১৪। “মুমিনগণ পরস্পর মিলে একটি ইমারতস্বরূপ, এর এক অংশ অপর অংশকে মজবুত করে রাখে।” - হাদীসটি কোন গ্রন্থে বর্ণিত আছে?
ক) বুখারী খ) মুসলিম
গ) বুখারী ও মুসলিম ঘ) তিরমিযি
উত্তরপত্র
পাঠ:ভ্রাতৃত্ব
১। খ ২। ঘ ৩। খ ৪। ক ৫। খ ৬। গ ৭। ঘ ৮। ক ৯। ঘ ১০। ক ১১। খ ১২। খ ১৩। ঘ ১৪। গ
অনুশীলন পাতা সম্পর্কে আপনার যেকোনো পরামর্শ জিজ্ঞাসা ও মতামত জানাতে
ফোন ০১৭১৪৭০৫৭২৭ অথবা ই-মেইল [email protected]
