মাসকট ইনোভেটিভ কলেজের আয়োজনে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০১৩। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ ট্রাইবুনাল-১,অতিরিক্ত জেলা সেশন্স জজ (অব) জাফর আহমেদ মীনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী বিল্ল¬াত আলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ,সিভিল এভিয়েশন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. দলিল উদ্দীন আহাম্মেদ আব্দুর রহিম এবং মাসকট ইনোভেটিভ কলেজের সভাপতি মো: তরিকুল ইসলাম সুমন।
