রেসিপি

মৌসুমি শরবত

আপডেট : ০৩ জুন ২০১৩, ১৮:৫৫
বাজারে এসেছে নানান রকম মৌসুমি ফল। আর এসব ফলের প্রতিটিতেই রয়েছে ভিন্ন ভিন্ন পুষ্টিগুণ। দামে অপেক্ষাকৃত সস্তা হওয়ায় এই সময়ে প্রত্যেকেরই উচিত প্রতিদিন কিছু ফল খাওয়া। কিন্তু একই ফল একরকম আর কতক্ষণ ভালো লাগে। তাই এ সপ্তাহের কড়চার রেসিপি বিভাগে দেশি ফলের তৈরি ভিন্ন কিছু জুসের রেসিপি থাকছে। রেসিপিগুলো দিয়েছেন রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা আ ম পা ন্না উপকরণ :কাঁচা আম ১টা, পুদিনা পাতা আধা চা চামচ, বিট লবণ ১ চিমটি, চিনি ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চিমটি, পানি ১ গ্লাস। প্রণালি :প্রথমে আম ধুয়ে নিন। এবার গ্যাসের চুলায় বা কয়লায় আমটা পুড়িয়ে নিন। পোড়ানো হলে আমটা নামিয়ে ঠাণ্ডা করুন। আমের পোড়া চোকলা ছিলে ফেলুন। আম টুকরো করে ব্লেন্ডারে দিন। উপরের বাকি উপকরণগুলো দিয়ে ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে, বরফ টুকরো ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। বা ঙ্গি ট্যা ং গো র জু স উপকরণ :বাঙ্গি ২ কাপ, ম্যাংগো ট্যাংগো ৩ টেবিল চামচ, রুহ্আফজা ১ চা চামচ, চিনি ৪ টেবিল চামচ, ঠাণ্ডা পানি ২ গ্লাস। প্রণালি :বাঙ্গি টুকরো করে নিন। সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। এবার ঠাণ্ডা করে পরিবেশন করুন। ডা ব ল লে য়া র জু স উপকরণ :বিচি ছাড়া টুকরো করা তরমুজ ২ কাপ, পুদিনা পাতা আধা চা চামচ, চিনি ২ টেবিল চামচ, ঠাণ্ডা পানি আধা কাপ, পাকা আম মাঝারি ১টি। প্রণালি :প্রথমে তরমুজের টুকরোগুলো ব্লেন্ডারে দিন, সাথে পুদিনা পাতা ১ টেবিল চামচ চিনি দিন। এবার অর্ধেক কাপ পানি থেকে অর্ধেক পানি দিন। ব্লেন্ড করুন, হয়ে গেলে গ্লাসের অর্ধেকে তরমুজ ঢেলে ফ্রিজের নরমালে আধা ঘণ্টা রাখুন। তরমুজের একটা ভারী লেয়ার পড়বে। পাকা আম টুকরো করে ব্লেন্ডারে দিন সাথে চিনি ও বাকি পানি দিয়ে ব্লেন্ড করুন। এবার গ্লাসের বাকি অর্ধেকে তরমুজের উপর আস্তে আস্তে আমের জুস ঢালতে থাকুন। হয়ে গেল টু কালার জুস। জা মে র ঝা ল মি ষ্টি ট ক উপকরণ :জাম ২ কাপ, কাঁচা মরিচ কুচি ১টি, লেবুর রস ২ টেবিল চামচ, লেবু পাতা কুচি আধা চা চামচ, চিনি ৩ টেবিল চামচ, বিট লবণ আধা চামচ, ঠাণ্ডা পানি ২ গ্লাস। প্রণালি :প্রথমে জামগুলো ধুয়ে চটকিয়ে নিন। জামের বিচিগুলো ফেলে দিন। জামগুলো ডিপফ্রিজে রেখে দিন ১ ঘণ্টা। ১ ঘণ্টা পরে উপরের বাকি উপকরণগুলোর সাথে জামগুলো ব্লেন্ড করুন। এরপর পরিবেশন করুন। কাঁ ঠা লে র ঠা ণ্ডা ই উপকরণ :কাঁঠাল বিচি ছাড়া ১ কাপ, দুধ ২ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, চিনি যদি লাগে ২ টেবিল চামচ, চকলেট বার গ্রেট করা ২ চা চামচ, পানি ২ গ্লাস, বরফ টুকরো ৪টি। প্রণালি :চকলেট ও বরফ ছাড়া বাকি সব উপকরণ এক সাথে ব্লেন্ড করুন। ব্লেন্ড হয়ে গেলে গ্লাস ঢালুন। এবার উপরে বরফ টুকরো ও গ্রেট চকলেট দিয়ে পরিবেশন করুন।