ড্রেসলাইন
ফ্যাশন হাউস ড্রেসলাইন তাদের অগণিত ক্রেতাদের প্রতি লক্ষ রেখে নতুন যে পোশাকটি বাজারে এনেছে তার নাম ‘আনারকলি’। এই পোশাকটিতে রয়েছে নেটের উপর রিয়াল স্ট্যানের কাজ। আর ওড়না নেটের। থ্রিপিসটি পাওয়া যাবে বসুন্ধরা মার্কেটের দোতলায় ড্রেসলাইনের নিজস্ব শোরুমসহ দেশের বিভিন্ন আউটলেটে।
আবর্তন-এ ছাড়
গ্রীষ্মের এই সময়ে অবাধ কেনাকাটার সুযোগ করে দিচ্ছে ফ্যাশন ব্র্যান্ড আবর্তন। সামার মেগা সেলে এবার তরুণ-তরুণীদের সকল ধরনের পোশাকে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়। এই সুযোগ মিলবে এর ধানমন্ডি, ওয়ারী, সিদ্ধেশ্বরী ও মিরপুর-১০ নম্বরের শোরুমে। দেশীয় পোশাকে আরও বেশি করে উত্সাহী করতেই ফ্যাশনপ্রেমীদের জন্য এই বিশেষ অফার থাকছে মাসব্যাপী।
নগরদোলা
নগরদোলা বর্ষার এই আগমনকে বরণ করতে নিয়ে এসেছে বর্ষার নতুন পোশাক। এই পোশাক গুলোর মধ্যে রয়েছে সালোয়ার-কামিজ, ত্রয়ী, কুর্তি, ফতুয়া ইত্যাদি। নগরদোলার অন্যতম ব্র্যান্ড ত্রয়ীতে আনা হয়েছে বর্ষার নতুন ডিজাইন। এবার ত্রয়ীর সাথে রয়েছে বড় ওড়না ও রঙিন লেগিংস। পোশাকের রঙের ক্ষেত্রে গাঢ় সবুজ, নীল, কালো, ফিরোজাকে প্রাধান্য দেওয়া হয়েছে। পোশাক পরিধানে আরামের কথা বিবেচনা করে বেছে নেওয়া হয়েছে সুতি কাপড়।
ঢাকা রিজেন্সীতে আম উত্সব
ঢাকা রিজেন্সী হোটেল অ্যান্ড রির্সোটে মাসব্যাপী শুরু হয়েছে গ্রীষ্মকালীন ফল আম উত্সব। উত্সব চলাকালীন সময়ে রিজেন্সীতে পাওয়া যাবে আমের তৈরি নানা রকম সুস্বাদু খাবার ম্যাঙ্গো মুস, ম্যাঙ্গো চিজ কেক, ফ্রেশ ম্যাঙ্গো উইত ক্রিম, ম্যাঙ্গো টার্ট, ম্যাঙ্গো চিজ কেকসহ নানা রকমের মজাদার ডেজার্ট এবং ড্রিংক্স। আমের এই উত্সব চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। আর আমের তৈরি মজার মজার সব খাবারের পুরো মজাটা নিতে হলে চলে আসতে হবে ঢাকা রিজেন্সী হোটেল অ্যান্ড রিসোর্টে। যোগাযোগ :০১৭১৩৩৩২৫৬৫।
অদ্রি’র উচ্চারণ প্রশিক্ষণ
অদ্রি পরিচালিত বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং সংবাদপাঠ, উপস্থাপনা, আবৃত্তি ও বক্তৃতা বিষয়ে ১৫ দিন ৪৫ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৪৭তম ব্যাচে ভর্তি চলছে। ক্লাস সপ্তাহে ৩ দিন; সকাল ৮টা থেকে ১১টা, দুপুর ৩টা থেকে ৬টা, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট। একই সাথে শিশুদের উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং বাংলা খবরপাঠ, উপস্থাপনা, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি ও গল্পবলা বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় ভর্তি চলছে। ক্লাস প্রতি শুক্র অথবা শনিবার। ভর্তি চলবে ১৩ জুন পর্যন্ত। যোগাযোগ :১৩, আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ। ফোন :০১৭১১৪০৭৪৯৫, ।
নকশা ফার্নিচার লি.-এর শোরুম উদ্বোধন
সম্প্রতি রাজধানির ৬৬৬/এ বেগম রোকেয়া স্বরণী, মিরপুরে ফার্নিচার ব্র্যান্ড নকশা ফার্নিচার লি.-এর আটতলা বিশিষ্ট নিজস্ব শোরুমের উদ্বোধন হয়। উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মো. আফজাল হোসেন। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মোস্তাক মাহমুদ, পরিচালক ইশতিয়াক আহমেদ ও খন্দকার আরাফাত হোসেন, মহাব্যবস্থাপক মো. শামসুল আলমসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। নকশা ফার্নিচার লি. কোয়ালিটি টিম্বারের একটি অঙ্গ প্রতিষ্ঠান, যা ইতোমধ্যেই বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন স্থানে কাঠের জগতে ফার্নিচার, ডোর ও উডেন ফ্লোর টাইলসে বিশেষ সুনাম কুড়িয়েছে।
কৃষি উপকরণ সম্প্রসারণে প্রাণ-আরএফএল গ্রুপের সাথে আইডিই-র চুক্তি
বাংলাদেশে কৃষিকাজের জন্য উন্নতমানের কৃষি উপকরণ সম্প্রসারণে প্রাণ-আরএফএল গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর করেছে আইডিই (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজেস-বাংলাদেশ)। প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী এবং আইডিই-র কান্ট্রি ডিরেক্টর রাজিব প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় বাংলাদেশে বিভিন্ন ধরনের কৃষি সেচ পাম্প বাজারজাত করতে প্রাণ-আরএফএল গ্রুপকে বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করবে আইডিই।
দি ব্র্যান্ড শপ এখন পল্টনে
সম্প্রতি রাজধানীর ৬০/১ পুরানা পল্টনে, আধুনিক ডিজাইন ও ফ্যাশনেবল রুচিসম্মত পোশাক তৈরি করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল দি ব্র্যান্ড শপের নতুন শাখা। আনুষ্ঠানিকভাবে এ শাখাটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
