বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট নানদোস এবার এগিয়ে এসেছে পরিবশে রক্ষায়। সেই উদ্দেশ্যে নানদোস শুরু করেছে নতুন ক্যাম্পেইন ‘হিল দ্য ওয়ার্ল্ড’। বাংলাদেশের ফুড অ্যান্ড বেভারেজ শিল্পে এ এক অনন্য পদক্ষেপ হয়ে থাকবে। ‘হিল দ্য ওয়ার্ল্ড’ ক্যাম্পেইনের শুরুতেই নানদোস চালু করেছে পরিবেশবান্ধব ক্রোকারিজ বা ইকো ক্রোকারিজ। আগের সব পোর্সেলিন ক্রোকারিজ বদলে নানদোস এরমধ্যেই সেজে গেছে নতুন সাজে। নতুন এই ক্রোকারিজগুলো সাধারণ ক্রোকারিজের তুলনায় ৭৯% কম কার্বন নিঃসরণ করে। তার ফলে পরিবেশ থাকছে আরও স্বাস্থ্যবান। নতুন এই ক্রোকারিজগুলো তৈরি করেছে ইউকের বিখ্যাত প্রতিষ্ঠান ডাডসন। ক্রোকারিগুলোতে আগে গ্লেজ বা চকচকে ভাব আনার জন্য যে স্বল্প পরিমান সীসা ব্যবহার ডাডসনের এই ক্রোকারিজগুলো এরমধ্যে ব্যবহার করেছে ‘টার্মো ইকো’ টেকনোলজি। যার মাধ্যমে কোনো সীসার ব্যবহার ছাড়াই গ্লেজ আনা হচ্ছে ক্রোকারিতে। গত ২৩ মে নানদোসের গুলশান ০১ নম্বর আউটলেটে হয়ে গেল নানদোসের নতুন ক্রোকারিজ উদ্বোধন। এ সময় উপস্থিত ছিলেন মেহজাবিন, তানিয়া হোসাইন, জান্নাতুল ফেরদৌস পিয়া, জামশাদ সানি, পিয়া বিপাশা, আশা, জাবিন আহমেদ, কাজী আসিফ, আরিফ অর্ক, নানদোস বাংলাদেশের জিএম কে এস এম মহিতুল বারি, নানদোসের ব্র্যান্ড ম্যানেজার সাফকাত সাকিন এবং আরও অনেকে। বাংলাদেশের অন্যতম প্রধান স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং নানদোসের সঙ্গে এই ক্যাম্পেইনে অংশ নিতে এগিয়ে এসেছে। এ জন্য তারা নানদোস ভক্তদের জন্য দিচ্ছে দুটি স্যামসাং গ্যালাক্সি গ্রান্ড ফোন। এই ফোনটি জিততে হলে ফেসবুকে নানদোসের ‘হিল দ্য ওয়ার্ল্ড’ মেসেজটির প্রচারণা করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন নানদোসের ফেসবুক পেজ ‘Nando’s Bangladesh’-এ। এ ছাড়া নানদোসের বেভারেজ পার্টনার কোকাকোলাও অংশ নিয়েছে এই আয়োজনে। একইরকমভাবে বিডিসাইক্লিস্ট নানদোসের ‘হিল দ্য ওয়ার্ল্ড’-এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে। ইকো ক্রোকারি উদ্বোধনের পরপরই নানদোস ও বিডি সাইক্লিস্ট শুরু করে আয়োজনের দ্বিতীয় দফা। এরপর ২৪ মে সকালে গুলশান ১ নাম্বার নানদোস থেকে বিডি সাইক্লিস্টের সবাই যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সাইকেলে যখন তারা বসে তখন প্রত্যেকের পিঠে ছিল একটি করে গাছের চারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা সবাই সেই চারা রোপন করে। আর এই আয়োজনের সব গাছের চারা দিয়ে সাহায্য করেছে ব্র্যাক কানন। আর এ সময় সবার গলা ভেজাতে পাশে থেকেছে কোকাকোলা।
