টিভি কার্ডসহ আসুস অল-ইন-ওয়ান মাল্টি-টাচ পিসি

আপডেট : ০৩ জুন ২০১৩, ২০:০০
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের ইটি২৪১১আইইউটিআই মডেলের মাল্টি-টাচ স্ক্রিন ফাংশনের অল-ইন-ওয়ান পিসি। এতে রয়েছে রিমোট-কন্ট্রোলারসহ বিল্ট-ইন টিভি কার্ড। ২৩.৬” এইচডি মাল্টি-টাচ ডিসপ্লের এই পিসিতে আরও রয়েছে ৩.৩০ গিগাহার্জ ইন্টেল কোরআই৩ প্রসেসর, ৪ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, বিল্ট-ইন গ্রাফিক্স, ডিভিডি রাইটার, স্পিকার, ল্যান, ওয়াই-ফাই, ওয়্যারলেস কিবোর্ড, মাউস প্রভৃতি। মূল্য ৭৪,০০০ টাকা। ফোন :০১৯১৫৪৭৬৩৫৫, ৯১৮৩২৯১।