উত্তাল কটিয়াদী

আপডেট : ১০ মে ২০১৯, ২১:২৫

চলন্তবাসে গণধর্ষণের পর হত্যা

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কটিয়াদীতে স্বর্ণলতা পরিবহনে সেবিকা শাহিনুর আক্তার তানিয়া বাড়ি ফেরার পথে চলন্তবাসে গণধর্ষণের পর হত্যার প্রতিবাদে নয় দফা দাবি নিয়ে কটিয়াদী রক্তদান সমিতির আয়োজনে শুক্রবার কটিয়াদী বাসস্ট্যান্ডে সকাল ১০টা থেকে ১১টা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রক্তদান সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হক পিপি, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, ট্রেড ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. মোস্তাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেত্রী তানিয়া সুলতানা হ্যাপী, অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির, সাংবাদিক রফিকুল হায়দার টিটু, সারোয়ার হোসেন শাহীন, শিক্ষক মাহাবুবুর রহমান, নিহত তানিয়ার ভাই কফিল উদ্দিন সুমন, ছাত্রলীগ নেতা এনামুল হক বাবু প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন কটিয়াদী রক্তদান সমিতি, সচেতন নারী সমাজ, সেবিকা ঐক্য পরিষদ, রেনেসাঁ ডায়াগনস্টিক সেন্টার, কুমরী অগ্নিবীনা যুব সংঘ, উপজেলা কমিউনিস্ট পার্টি, যুগান্তর স্বজন সমাবেশ, সমকাল সুহূদ সমাবেশ, প্রথম আলো বন্ধুসভা, উপজেলা ছাত্রলীগ, কটিয়াদী প্রবাহ, নাগরিক কমিটি, সবুজ বাংলা যুব সংঘ, উপজেলা ছাত্রদল।