রাজধানীর শেওড়াপাড়ায় জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার মানিক প্রামাণিক ও মিলন প্রামাণিককে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক হুমায়ুন কবির আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আশিকুর রহমান এ আদেশ দেন।
গত শুক্রবার মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা খায়রুল বাশার হাওলাদার ও বেসরকারি গ্রীন বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র আনহারুল ইসলাম রাজিব খুন হন।
গত শনিবার রাতে রাজধানীর শেওড়াপাড়ায় জোড়া খুনের ঘটনার প্রধান সন্দেহভাজন মিলন প্রামাণিক ওরফে বাদল ও ছোট ভাই সোহেল রানা প্রামাণিককে টঙ্গীর আবদুল্লাহপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
