জামালপুরে পাঁচটি ওষুধের দোকানকে জরিমানা

আপডেট : ১০ মে ২০১৯, ২১:২৮

জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরে মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রিসহ লাইসেন্স (সনদ) বিহীন ওষুধের ব্যবসা পরিচালনার দায়ে পাঁচটি ওষুধের দোকানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম শহরের বাইপাস মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি ও লাইসেন্স বিহীন ফার্মেসি চালানোর অভিযোগে পাঁচটি ওষুধের দোকানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।