উ দ্দী প না স ং বা দ

জুঁই-এর উচ্চশিক্ষার দায়িত্ব নিয়েছে সাউথইস্ট ইউনিভার্সিটি

আপডেট : ০৪ জুন ২০১৩, ১৮:৩৫
পড়ালেখা চালিয়ে যাওয়ার অপরাধে স্বামী কর্তৃক ডান হাতের পাঁচ আঙ্গুল কেটে নেয়া হাওয়া আক্তার জুঁই এর উচ্চশিক্ষার ব্যয়ভারসহ সকল দায়িত্ব গ্রহণ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্ট। এ উপলক্ষে গত ৩ জুন উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জুঁই-এর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. এএনএম মেশকাত উদ্দীন, রেজিস্ট্রার ব্রিগেঃ জেনাঃ মোঃ আনোয়ারুল ইসলাম, এনডিসি, পিএসসি, জি+ (অব:), সাউথ এশিয়া ফাউন্ডেশন ও সাউথইস্ট ইউনিভার্সিটির চীফ কো-অর্ডিনেটর উইং কমান্ডার সৈয়দ আহমেদ কবীর, এফএডব্লিউসি, পিএসসি (অব:), আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ আসাদুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। জুঁই আগামী ৪ বছর সাউথইস্ট ইউনিভার্সিটিতে এলএলবি (অনার্স) কোর্সে সম্পূর্ণ অবৈতনিকভাবে পড়াশুনার সুযোগ পাবে।