ক্যা ম্পা স তা র কা

‘মানুষের পাশে থাকতে চাই’

আপডেট : ০৪ জুন ২০১৩, ১৯:১৮
রাজিয়া মুন্নী। গানের মানুষ সে। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। শরীয়তপুরের সিকদার পরিবারের মেয়ে মুন্নী। বাবা বীর মুক্তিযোদ্ধা এম.এম রেজা। চলতি বছরের জানুয়ারি মাসে ‘সুরেশ্বরীর সুরের সাগর’ নামক একটি মিউজিক ভিডিও প্রকাশ করেন। এ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন দেশ বরণ্যে সঙ্গীত পরিচালক শেখ সাদী খান। পরিবেশন করেছে লেজার ভিশন। এই অ্যালবামের দশটি গানই বাংলাদেশের ছয়টি মোবাইল অপারেটর ওয়লেকাম টিউন হিসাবে পাওয়া যাচ্ছে। এই এ্যালবামটি দর্শকদের মাঝে ব্যাপক সারা পেয়েছে। আগামী জুলাই মাসের প্রথম দিকে প্রকাশিত হবে রাজিয়া মুন্নীর আধুনিক গানের এ্যালবাম ‘কেন জানি’। এই এ্যালবামের গানগুলোর সুর দিয়েছেন বাংলাদেশের দেশ বরণ্য সুরকার শেখ সাদী খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলী আকবর রূপু এবং প্রবীণ সুরকারদের মধ্যে ফিরোজ প্লাবন ও ইমরান আহমেদ। পুরো এ্যালবামটি ব্যবহার করা হয়েছে এক্যিইসটিক মিউজিক। মুন্নী বলেন, দেশের মানুষের প্রতি কিছু কর্তব্য অবশ্যই রয়েছে। আমরা যে যেই বিষয়ের সাথে সম্পৃক্ত আছি না কেন সেই অবস্থান থেকেই দেশের মানুষের জন্য কিছু করা উচিত। তাদের সুখে না পারলেও দু:খের দিনে পাশে এসে দাঁড়ানো উচিত।