ক্যাম্পাসের টুকরো খবর

ওয়েস্টার্ন কলেজ

আপডেট : ০৪ জুন ২০১৩, ১৯:২০
সম্প্রতি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর উপস্থিতিতে ‘শওকত ওসমান স্মৃতি মিলনায়তন’, গণগ্রন্থাগার, শাহাবাগ ঢাকায় এক অনাড়ম্বর ও জাকজমকপূর্ণ পরিবেশে ঢাকাস্থ ওয়েস্টার্ন কলেজের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান পালিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক, সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক ওয়েস্টার্ন কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ হামিদুল হক, বিশেষ অতিথি ছিলেন স্কাই লিংক লিঃ এর চেয়ারম্যান, মোহাম্মদ তানজীর হক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এস এম জাহেদুল হাসান ও গণিত বিভাগের প্রভাষক নাসরিন সুলতানা। সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ তানভীর হক। == আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস প্রতিবেদক আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ সায়েদাবাদ ঢাকার প্রতিষ্ঠাতা ও কলেজ গভর্নিং বডির সভাপতি আর কে চৌধুরীকে কলেজের ছাত্র শিক্ষক ও কর্মচারীদের পক্ষ হতে তাঁর জন্মদিন উপলক্ষে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কলেজের অধ্যক্ষ মোঃ ইসতারুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভার প্রধান অতিথির আসন অলংকৃত করেন আর কে চৌধুরীর সহধর্মিণী মিসেস শিরিন চৌধুরী। অনুষ্ঠানে চৌধুরী পরিবারের সদস্যবৃন্দ , তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও তাঁর প্রতিষ্ঠিত হাসপাতালসমূহের চিকিত্সকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষকগণ কর্তৃক নির্মিত চৌধুরীর জীবনালেখ্যের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়। মধ্যাহ্নভোজের পর কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। == ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাস প্রতিবেদক সম্প্রতি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ফল সেমিস্টার ২০১২-এর বিভিন্ন বিভাগের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের ভাল ফলাফলের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে Vice Chancellor’s and Dean’s Merit List-এ স্থানপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সনদ প্রদান করা হয়। দেশবরেণ্য শিক্ষাবিদ ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড: জামিলুর রেজা চৌধুরী, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বিভিন্ন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অধ্যাপক ড: জামিলুর রেজা চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, পুরস্কার ছাত্রছাত্রীদের ভবিষ্যতে আরো ভাল ফলাফল অর্জনে উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ৯টি বিভাগের সর্বমোট ৩৯১ জন ছাত্রছাত্রী সনদ গ্রহণ করে, এর মধ্যে ১৬০ জন উপাচার্যের ও ২৩১ জন ও ডীন কর্তৃক ঘোষিত সনদ লাভ করে। সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।