বৈদেশিক মুদ্রা আয়ে নতুন দ্বার উন্মোচন করেছে আউটসোর্সিং। সম্প্রতি চট্টগ্রামে অনুষ্ঠিত এক অনলাইন আউটসোর্সিং বিষয়ক সেমিনারে বক্তারা এ কথা বলেন। ওয়ানলিঙ্ক মাইক্রোসিস্টেমস ল্যাবরেটরিজের উদ্যোগে অনুুষ্ঠিত এই সেমিনারের পৃষ্ঠপোষক ছিল রিদম স্কয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ভারপ্রাপ্ত সভাপতি শামিম আহসান। সেমিনারে আলোচক ছিলেন ইল্যান্সের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের কান্ট্রি ডিরেক্টর সাইদুর রহমান খান, ওডেস্কের বাংলাদেশ অ্যাম্বাসেডর মাহমুদ হাসান সানী, ফ্রিল্যান্সার ডটকমের চিটাগাং অ্যাম্বাসেডর ও অনুষ্ঠানের আয়োজক সুনান কাজমী, হলিউড মুভি প্রেজেন্টার সাদাদ সোহান, প্রথম বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকার কো-অর্ডিনেটর এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন সাজিদ, ওডেস্কের চিটাগাং অ্যাম্বাসেডর মোবারক হোসেন ও রিদম স্কয়ারের প্রতিনিধি মো. মনিরুজ্জামান। সেমিনার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এ বছর বেসিস’র শ্রেষ্ঠ ফিল্যান্সার পুরস্কারপ্রাপ্ত ইমরাজিনা ইসলাম খান ও বনি ইউসুফ। প্রায় পাঁচ শতাধিক তরুণ-তরুণী সেমিনারে অংশগ্রহণ করেন।
