পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ১০ মে ২০১৯, ২১:২৯

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে আইমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আইমান ওই গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে।

মোজাম্মেল হক জানান, খেলতে গিয়ে আইমান বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। পরে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা জানান, কাউখালী উপজেলায় বৃহস্পতিবার বিকেলে পানিতে ডুবে জিহাদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জিয়াদ উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া  গ্রামের জুয়েল কাজীর ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, জিহাদ বাড়ি থেকে বের হয়ে ডোবায় অসাবধানতাবশত পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।