মোরেলগঞ্জে ব্রিজ না থাকায় দুর্ভোগ

আপডেট : ০৪ জুন ২০১৩, ২১:৩২
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের পশ্চিম চিংড়াখালী ও দক্ষিণ চিংড়াখালী গ্রামের সংযোগ খালের পুলটি ভেঙ্গে পড়ায় ১০ গ্রামের মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিডর পরবর্তী ৬ বছর পূর্বে এ পুলটি ভেঙ্গে পড়লেও কর্তৃপক্ষের ঔদাসীন্যে পুনঃনির্মাণ করা হয়নি। উপজেলার অত্র ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ এ পুলটি দিয়ে প্রতিদিন ১০ গ্রামের হাজার হাজার জনসাধারণ যাতায়াত করে। এ পুলের উভয় পাড়ে রয়েছে।