টেক ফ্যাশন

অ্যালকোহল সনাক্তকারী ঘড়ি

আপডেট : ০৪ জুন ২০১৩, ২১:৩৭
যারা মাঝে মধ্যে অ্যালকোহন সেবন করে থাকেন, তাদের রক্তে অ্যালকোহলের মাত্রাটি নির্ণয়ের জন্য এবার তৈরি হয়েছে বিশেষ এক ঘড়ি। হ্যাঁ, আপনাদের হাতের হাতঘড়িটিই বলে দিতে পারবে আপনার রক্তে অ্যালকোহনের মাত্রা কতটুকু। জাপানের ‘টোকিওফ্ল্যাশ’ ডিজাইন করেছে এই বিশেষ ‘কিসাই হাতঘড়ি’। এতে রয়েছে একটি এলসিডি ডিসপ্লে এবং মাল্টিকালার এলইডি ব্যাকলাইট যাতে দিন-রাত যে কোনো সময়েই সহজে সময় দেখা যায়। এর টাচ ডিসপ্লেতে রয়েছে বিশেষ ‘ড্রিংকিং’ বাটন। এটি স্পর্শ করলেই ঘড়িটি প্রস্তুত হবে অ্যালকোহলের মাত্রা নিরূপণে। ঘড়ির একপাশে একটি চেম্বারে উন্মুক্ত হবে। সেখানে মুখ দিয়ে শ্বাস ফেললেই ডিসপ্লেতে দেখা যাবে রক্তে অ্যালকোহল কনটেন্ট-এর পরিমাণ।