গুগল ক্রোম ব্রাউজারের নানান এক্সটেনশনের মধ্যে বাংলা বিষয়ক বেশকিছু অ্যাপ্লিকেশন রয়েছে। এর মধ্যে বাংলা অভিধান হিসেবে রয়েছে ‘ইংলিশ টু বাংলা ডিকশনারি: অভিধান’। মো: আরশাদ হোসেনের তৈরি এই এক্সটেনশনটি ক্রোমে ইন্সটল করার পর ক্রোম ব্রাউজারে যে কোনো ইংরেজি শব্দ মাউসের মাধ্যমে নির্বাচন করে ব্রাউজারের ‘অভিধান’ এক্সটেনশনে ক্লিক করলেই সেই শব্দটির অর্থ পাওয়া যাবে। এখানে অবশ্য বাংলা অর্থগুলো টেক্সট আকারে পাওয়া যাবে না, আসবে একটি ইমেজ আকারে। এক্সটেনশটি পাওয়া যাবে http://goo.gl/vswSL সংক্ষিপ্ত ইউআরএল থেকে।
