টেকফটো

আপডেট : ০৪ জুন ২০১৩, ২১:৩৮
বিশ্বের প্রথম থ্রি-ইন-ওয়ান মোবাইল ডিভাইস হিসেবে আসুস নিয়ে এসেছে ‘আসুস ট্রান্সফর্মার বুক ট্রায়ো’। ছবিতে আসুসটেক-এর চেয়ারম্যান জনে শিহকে দেখা যাচ্ছে ডিভাইসটি উন্মোচন করতে। ইন্টারনেটের কনটেন্টকে ত্রিমাত্রিক-ভাবে দেখাতে আথির ল্যাবের তৈরি ক্যামেরাটি দেখাচ্ছেন ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা সোলায়মান ইতানি। এইচটিসি ভারতের বাজারে বিক্রি শুরু করেছে ‘এইচটিসি ওয়ান’ স্মার্টফোন। ছবিতে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এইচটিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উন্মোচন করছেন স্মার্টফোনটি। তাইওয়ানে আজ থেকে শুরু হওয়া কম্পিউটেক্স উপলক্ষে আসুস নিয়ে এসেছে ‘আসুস প্যাড ইনফিনিটি’। কম্পিউটেক্স শুরুর পূর্বেই একজন মডেল প্রদর্শন করছেন এই ডিভাইস। ভারতের বাজারে স্যামসাং সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাজারজাত করছে ‘গ্যালাক্সি মেগা’। অভিনেত্রী শ্রিয়া সরণ উন্মোচন করছেন ফোনটি।