মেসির পূজারি নেইমার

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:০০
ব্রাজিল স্ট্রাইকার নেইমার বার্সেলোনার সাথে চুক্তির পর নু-ক্যাম্পে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যে জানিয়েছেন যে তার কাছে প্রধান বিবেচ্য হলো নিজের আদর্শে লিওনেল মেসি যেন বিশ্বের সেরা থাকতে পারেন সে ব্যাপারে সাহায্য করা। নেইমার জানান বার্সেলোনায় খেলার সুযোগ পাওয়াটা তার কাছে স্বপ্নের মত। চুক্তি শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বার্সা ক্লাবের চেয়ে বেশি কিছু এবং সেরা দল। আমি মেসিকে সাহায্য করতে চাই যেন আরো কয়েক বছর সে সেরা থাকতে পারে।’ নেইমার গত সোমবার লা লিগা চ্যাম্পিয়ন ক্লাবটির সাথে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হন। তাকে দলে ভেড়াতে পাঁচ কোটি ৭০ লাখ ইউরো ( সাত কোটি ৪০ লাখ ডলার) খরচ করেছে বার্সা। তবে কেউ তাকে নিতে চাইলে ১৯ কোটি ইউরো দিতে হবে, এমন একটি শর্তও আছে চুক্তিতে। মেসির চেয়ে পাঁচ বছরের ছোট ২১ বছর বয়সী নেইমার যোগ দেয়ায় আগামী মৌসুমের জন্য স্প্যানিশ চ্যাম্পিয়নদের আক্রমণভাগ আরো ধারালো হলো। যদিও বার্সেলোনা ব্রাজিল স্ট্রাইকারটিকে দলে ভেড়ানোর ক্ষেত্রেও রিয়ালকে পরাস্ত করেছিল। বার্সেলোনার সাথে নেইমারের চুক্তি ২০১৮ সালের জুন পর্যন্ত।