ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৩০

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণের মামলায় তারিকুল ইসলাম নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এ রায় ঘোষণা করেন। দণ্ডিত তারিকুল ইসলাম মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে।