বানারীপাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৩০

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

বানারীপাড়া বন্দর বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানকে ১১ হাজার পাঁচ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বরিশাল জেলা সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব এসব জরিমানা করেন।

মিয়া বন্দর বাজারের প্রসাধন ব্যবসায়ী দুলাল কসমেটিকসকে পণ্যের মোড়কে এমআরপি না থাকায় ৩ হাজার টাকা, তাওহিদ স্টোরকে পণ্যের মোড়কে উত্পাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ৩ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় ফল ব্যবসায়ী ফারুককে ২ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় মুদি দোকানী মনিরকে ১৫ শত টাকা এবং ভাই ভাই স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের এপিবিএন উপ-পরিদর্শক কাজী গোলাম সরোয়ারসহ ১০ সদস্যের একটি টিম।