রাজীবের জানাজার ইমামকে হত্যার হুমকিদাতার বিরুদ্ধে চার্জ গঠন

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:৩৮
তথ্য প্রযুক্তি আইনে মামলায় নিহত ব্লগার স্থপতি রাজীবের জানাজা পরিচালনাকারী ইমামকে হত্যার হুমকির অভিযোগে হিযবুত তাহরীর নেতা ফারাবী সফিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৬ জুলাই সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন। গত ২৪ ফেব্রুয়ারি বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকা থেকে হাটহাজারী থানা পুলিশ ফারাবীকে আটক করে তার কক্ষ থেকে ল্যাপটপ ও বইপত্র জব্দ করে। ২৬ ফেব্রুয়ারি তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এরপর তাকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। গত ১৫ জানুয়ারি ব্লগার রাজীব খুন হওয়ার পরদিন বিকাল ৪টার দিকে ফারাবী ফেসবুক স্ট্যাটাসে লেখেন:‘যেই ইমাম থাবা বাবার (রাজীব) জানাজা পড়াবে, সেই ইমামকেও হত্যা করা হবে। জানাজার নামাজ হচ্ছে মুসলমানদের জন্য। কোনো নাস্তিক-মুরতাদ, যে সারাজীবন আল্লাহ ও তার রাসূলকে গালিগালাজ করেছে, তার কখনো জানাজা হতে পারে না। থাবা বাবার লাশ ঢাকার মিরপুর চিড়িয়াখানার বাঘের খাবার হিসেবে দেয়া হোক।’ ফারাবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (২০০৫-০৬ শিক্ষাবর্ষ) পদার্থবিদ্যা বিভাগের ?অনিয়মিত ছাত্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনের শুরুতে ছাত্রশিবিরের ?রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের রাজনীতির সঙ্গে জড়িত।