ফুটপাত সংকুচিত করে ব্যবসা করা চলবে না

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৩১

সিসিক মেয়র

সিলেট অফিস

রমজানের পবিত্রতা রক্ষা, যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলদারমুক্ত করতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় রাস্তার দু’পাশের ফুটপাত দখল করে ইফতারিসহ বিভিন্ন ব্যবসা পরিচালনা করার অপরাধে বিপুল পরিমাণ মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়।

অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত সাংবাদিকদের জানান, জনগণের চলাচলের রাস্তা সংকুচিত করে ব্যবসা করা অপরাধ। অভিযানের সময় বন্দরবাজার, জিন্দাবাজার এলাকার মার্কেট, বিপণী বিতান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।