টালি প্রশিক্ষণ কর্মশালা
পূর্ণাঙ্গ অ্যাকাউন্টিং, পেরোল এবং ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় ‘টালি’। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের সাথে সংশ্লিষ্ট সব ধরনের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীর জন্য জবসবিডি আয়োজন করতে যাচ্ছে প্রশিক্ষণ কর্মশালা। অ্যাকাউন্টিংয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী যেকেউ এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ইনস্টিটিউট কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে। ফোন :০১৭১৩৪৯৩১৫৯।
লিনাক্স প্রশিক্ষণ
এটি কম্পিউটারে আরএইচসিই পরীক্ষাসহ সান্ধ্যকালীন ব্যাচে লিনাক্স রেডহ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স ৬.৪ নিউ ভার্সন কোর্সে ভর্তি চলছে। এই কোর্সের আওতায় বাস্তবমুখী বিভিন্ন ধরনের প্রজেক্ট ও উন্নত কোর্স আউটলাইনের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। ফোন :০১৭১১৪৫২৬৮৮।
প্রফেশনাল আইটি প্রশিক্ষণ কোর্স
বিআইবিএমটিতে তথ্যপ্রযুক্তির বিষয়ক বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তি চলছে। এসব কোর্সের মধ্যে আছে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, প্রফেশনাল আউটসোর্সিং, গ্রাফিক্স ডিজাইন, হার্ডওয়ার ও নেটওয়ার্কিং, বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন, ল্যাপটপ সার্ভিসিং প্রভৃতি। কর্মজীবীদের জন্য সান্ধ্যকালীন ক্লাসের সুবিধা রয়েছে। ফোন :০১৭৬৬৯২৪৭০০।
আউটসোর্সিং প্রশিক্ষণ
অভিজাত আইটি চালু করেছে আউটসোর্সিংয়ের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে এসইও, এসএমএম, ফেসবুক অ্যাড, ওয়েব ডিজাইন, আর্টিকেল রাইটিং, গুগল অ্যাডসেন্স প্রভৃতি কাজ হাতে-কলমে শেখানো হবে। ফোন :৯৬৬৯৮৫৬, ০১৬৮৬১২৭০১৫।
ফ্রিল্যান্স ওয়েব ডিজাইন কোর্স
বাংলাসফট কম্পিউটার ফ্রিল্যান্স ওয়েব ডিজাইন বিষয়ে চালু করেছে প্রশিক্ষণ কোর্স। এই কোর্সে এইচটিএমএল, সিএসএস, ফটোশপ, ফ্ল্যাশ, ইলাস্ট্রেটর প্রভৃতির কাজ শেখানো হবে। তত্ত্বীয় এবং ব্যবহারিক কাজের মাধ্যমে প্রতিটি বিষয় শেখানো হবে। ফ্রিল্যান্সিংয়ের কাজ পেতে সব সহায়তা করা হবে। ফোন :০১৯১২০১৩১৭০।
