স্ক্রিনশট নেওয়ার জন্য নানা ধরনের সফটওয়্যার থাকলেও এই কাজে উইন্ডোজ ৮-এর বিল্ট-ইন ‘স্নিপিং টুল’টি অত্যন্ত কার্যকরী হতে পারে। এই টুলটিতে স্ক্রিনশট বা স্ন্যাপ নেওয়ার বাড়তি কিছু সুবিধা রয়েছে। এটি ব্যবহার করে যেকোনো উইন্ডোর স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি ডিসপ্লের দৃশ্যমান পুরো অংশের স্ক্রিনশটও নেওয়া যাবে। শুধু তাই নয়, আয়তাকৃতির যেকোনো প্রয়োজনীয় অংশ কিংবা ‘ফ্রি ফর্ম’ টুলের মাধ্যমে যেকোনো আকৃতি নির্বাচন করেই তার স্ক্রিনশট নেওয়া যাবে এই ‘স্নিপিং টুল’ ব্যবহার করে।
