বিজনেস ইনফরমেশন টেকনোলজিতে রয়েছে চাকরির সুযোগ

আপডেট : ০৫ জুন ২০১৩, ২০:৩৬
এইচএসসির পরই যারা তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়ালেখা করতে চায়, তাদের জন্য রয়েছে বিএসসি অনার্স ইন বিজনেস ইনফরমেশন টেকনোলজি (বিআইটি)। এনসিসি এডুকেশন, ইউকে এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্রিনিচের অধীনে এই প্রোগ্রামটি দীর্ঘদিন যাবত্ ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটিতে পরিচালিত হয়ে আসছে। আমাদের দেশের প্রেক্ষিতে এমন বিষয়ে সকলে পড়ালেখা করতে আগ্রহী, যে বিষয়ে পড়ালেখা করলে কাজের সুযোগ পাওয়া যাবে দ্রুত। এরই প্রেক্ষিতে বিআইটি হতে পারে একটি শীর্ষ পছন্দের বিষয়। কেননা ব্যবহারিকনির্ভর এই বিষয়ে পড়ালেখা করে কাজের সুযোগ পাওয়া যাবে বেশি। তাছাড়া যাদের বিদেশি ডিগ্রি নেওয়ার আগ্রহ রয়েছে, কিন্তু আর্থিক সামর্থ্য নেই, তাদের জন্যও এটি হতে পারে পছন্দের একটি কোর্স। ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি) পরিচালিত এই কোর্সের বিভিন্ন তথ্য নিচে দেওয়া হলো। ৯১১৭২০৫, ০১৭১৩৪৯৩১৬৩ নম্বরে ফোন করেও জানতে পারবেন বিস্তারিত। শিক্ষা পদ্ধতি :এ শিক্ষা ব্যবস্থায় বৃটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র পরীক্ষিত হয় যুক্তরাজ্যে। এর যাবতীয় ক্লাশ অনুষ্ঠিত হয় ডিআইআইটিতে। সার্টিফিকেট :এ শিক্ষা ব্যবস্থায় এই কোর্সের সার্টিফিকেট প্রদান করা হয় যুক্তরাজ্যের গ্রিনিচ বিশ্ববিদ্যালয় কর্তৃক। ক্রেডিট ট্রান্সফার :যুক্তরাজ্যসহ বিশ্বের সহস্রাধিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। ইতোমধ্যে ডিআইআইটি থেকে ২ সহস্রাধিক শিক্ষার্থী ক্রেডিট ট্রান্সফার করে যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে। মান নিয়ন্ত্রণ :আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ, অভিজ্ঞ শিক্ষক, শ্রেষ্ঠ ফলাফল ও অধিকসংখ্যক শিক্ষার্থীর জন্য যুক্তরাজ্যের এনসিসি এডুকেশন কর্তৃক বেস্ট পার্টনার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে ডিআইআইটি। ভর্তির যোগ্যতা :যেকোনো গ্রুপে এইচএসসি/এ লেভেল অথবা সমমান পাশ। ৪ বছর মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারীরা দুই বছরে বিএসসি (অনার্স) ইন ইনফরমেশন টেকনোলজি প্রোগ্রামটি সম্পন্ন করতে পারবে। খরচ :সাড়ে ৪ থেকে ৫ লক্ষ টাকা যা মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য। ভর্তির সেশন :ডিআইআইটিতে বছরে ৪টি সেশনে (মার্চ, জুন, সেপ্টেম্বর ও ডিসেম্বর) ২টি শিফটে ভর্তি নেওয়া হয়। চাকরিজীবীরা সান্ধ্যকালীন শিফটে অংশগ্রহণ করতে পারেন। যোগাযোগ :বাড়ী-০৭, রোড-১৪ (নতুন), ২৯ (পুরাতন), ধানমন্ডি আ/এ, ঢাকা।