ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত সৌদি অর্থনীতির

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৩৪

নানা পদক্ষেপের পর সৌদি আরবের তেলবহির্ভূত খাত কিছুটা শক্তিশালী হওয়ার আভাস দিচ্ছে। গত প্রান্তিকে বেসরকারি খাতে ব্যাংক ঋণ প্রদান ২০১৬ সালের পর দ্রুতগতিতে বেড়েছে। অল্প পরিমাণে হলেও ভোক্তা ব্যয় বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের তেল খাতে বিপর্যয়ের পর সরকারি ব্যয় বৃদ্ধিতে সৌদি অর্থনীতি যে ক্রমে ঘুরে দাঁড়াচ্ছে, তা আয়ের হিসাবে ফুটে উঠেছে। বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশ হলেও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে তেলবহির্ভূত খাতগুলো, যা সৌদি আরবের অর্থনীতিকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার একটি সুফল। দেশটি আশা করছে তেলবহির্ভূত খাতে চলতি বছর জিডিপি বাড়তে পারে ২ দশমিক ৭০ শতাংশ, যা হবে চার বছরের মধ্যে সর্বোচ্চ।