ক্রমবর্ধমান সংকটের কারণে যক্তরাজ্যে দোকান বন্ধের হিড়িক পড়েছে। পরিচালন ব্যয় বৃদ্ধি, ব্রেক্সিট অনিশ্চয়তা, ভাড়া ও কর বেড়ে যাওয়ার সম্মিলিত কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই অনেকেই তাদের দোকান বন্ধ করে দিচ্ছেন। বহু সংখ্যক পানীয় দোকান, রিয়াল এস্টেট কোম্পানি এবং ফ্যাশন শপ বন্ধ হয়ে যাওয়ায় গত বছর ফাঁকা দোকানের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫০০-এরও বেশি দাঁড়িয়েছে। যুক্তরাজ্যের প্রথম সারির ৬৫০টি কেনাকাটার জায়গার ওপর চালানো জরিপে উঠে এসেছে এসব তথ্য। এ পর্যন্ত বন্ধ হওয়া দোকানের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৮২৮-এ দাঁড়িয়েছে, যা ২০১৮ সালের বন্ধ হওয়া দোকানের তুলনায় ৩৭ শতাংশ বেশি। বিগত পাঁচ বছরের মধ্যে এটাই সর্বোচ্চ। সবচেয়ে বেশি নাজুক অবস্থার মুখে রয়েছে বহুমুখী চেইন শপগুলো। পাউন্ডওয়ার্ল্ড, ম্যাপলিন, টয়েস আর আস ও মাল্টিইয়র্কের অবস্থা অত্যধিক খারাপ।
