মেয়েটি পাওয়া গেছে

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:৪৯
গত ২৪ মে মিরপুর-১১ এর রাব্বানী হোটেলের সামনে মায়া নামের ৭/৮ বছরের এই বুদ্ধি প্রতিবন্ধী শিশুটিকে পাওয়া যায়। তার গায়ের রং শ্যামলা, মাথার চুল ছোট, উচ্চতা আনুমানিক ৩ ফুট। এ সময় তার পরনে ছিল হালকা গোলাপী রংয়ের ফুলহাতা গেঞ্জি। উচ্চারণে জড়তা থাকায় নিজের নাম মায়া ছাড়া স্পষ্ট করে সে কিছু বলে বোঝাতে পারে না। বর্তমানে সে তেজগাঁও থানা সংলগ্ন ভিকটিম সাপোর্ট সেন্টারে আছে। সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স (এসডিএসএল) এর বিশেষজ্ঞের সহযোগিতায় তার মায়ের নাম রিতা ও বাবার নাম আনোয়ার বলে ধারণা করা হচ্ছে। যোগাযোগ: ডিউটি অফিসার, ভিকটিম সাপোর্ট সেন্টার, মোবাইল :০১৭৪৫৭৭৪৪৮৭, ০১৯২৬১৮৩৪৪৫।