গুগল গ্লাস যারা ব্যবহার করে থাকেন, তারা এবারে তাদের ব্যবহূত স্মার্টফোন আনলক করতে পারবেন গুগল গ্লাস ব্যবহার করেই। আলাদা করে তাদের ফোনের ডিসপ্লেতে কোনো ধরনের পাসওয়ার্ড প্রদান করতে হবে না বা ডিসপ্লে স্পর্শও করতে হবে না। গুগল গ্লাস পরিহিত অবস্থায় স্মার্টফোনের ডিসপ্লে’র দিকে তাকিয়ে চোখের মাধ্যমে ইশারা করলেই হবে। এই বিশেষ ফিচারটির জন্য ইতোমধ্যেই একটি প্যাটেন্ট দাখিল করেছে গুগল। ‘আই ট্র্যাকিং’ শিরোনামের প্রযুক্তির জন্য আবেদন করা হয়েছে এই প্যাটেন্টে। গুগল গ্লাস ছাড়াও পরিধানযোগ্য সমধর্মী প্রযুক্তি পণ্য ব্যবহার করেও এই ফিচার উপভোগ করা যাবে বলে জানিয়েছে গুগল।
