চীনের চায়না মোবাইল এবারে স্কাইপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেই চালু করেছে ‘জেগো’ নামের একটি অ্যাপ্লিকেশন। বিনামূল্যে এবং স্বল্পখরচে মোবাইল ফোন এবং ল্যান্ডফোনে কল করার সুবিধা নিয়ে চালু হয়েছে জেগো। চলতি জুনের শুরুতেই চালু হওয়া জেগো ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে। জেগো ব্যবহারকারীরা নিজেদের মধ্যে বিনামূল্যেই কল করে কথা বলতে পারবেন। পাশাপাশি এর মাধ্যমে এইচডি ভিডিও চ্যাটও করা যাবে। আর চীনের যেকোনো ফোন নম্বরে এটি স্কাইপ থেকেও কম খরচে কল করার সুবিধা দেবে। মাসে ১৬ ডলার খরচ করে চীনের মধ্যে যত খুশি কথা বলার সুযোগও আছে জেগোতে, যা স্কাইপ থেকে কম।
