টেক ফটো

আপডেট : ০৬ জুন ২০১৩, ১৯:২৯
তাইওয়ানের তাইপেতে গত ৪ জুন শুরু হয়েছে এশিয়া অঞ্চলের অন্যতম বৃহত্ প্রযুক্তি পণ্য প্রদর্শনী ‘কম্পিউটেক্স ২০১৩’। অন্যান্যবারের মতো এবারের আসরেও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চমকজাগানো সব প্রযুক্তি আর পণ্যের পসরা নিয়ে হাজির হয়েছে এই আয়োজনে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান নিউরোস্কাইও হাজির হয়েছে এই মেলায়। তারা এই আয়োজনে নিয়ে এসেছে ‘মাইন্ডওয়েভ মোবাইল’ নামের এক ডিভাইস, যেটি মানুষের মস্কিষ্কের তরঙ্গ সনাক্ত করার মাধ্যমে চিন্তা দ্বারা মোবাইল ডিভাইসকে নিয়ন্ত্রণ করার সুবিধা প্রদানে সক্ষম। উপরের ছবিতে একজন মডেলকে নিউরোস্কাই-এর ‘মাইন্ডওয়েভ মোবাইল’ ডিভাইসটি প্রদর্শন করতে দেখা যাচ্ছে।