যুক্তরাষ্ট্রে ৫৬ ভাগ মানুষের হাতে স্মার্টফোন

আপডেট : ০৬ জুন ২০১৩, ১৯:২৯
সাধারণ মোবাইল ফোনকে পেছনে ফেলে সারা বিশ্বেই এগিয়ে যাচ্ছে স্মার্টফোন। সম্প্রতি এক প্রতিবেদন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৮ বছর ও তদুর্ধ্ব মানুষের মধ্যে স্মার্টফোন ব্যবহারের হার ৫৬ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারি মাসে এই পরিমাণ ছিল ৪৬ শতাংশ। স্মার্টফোন ছাড়াও সাধারণ মোবাইল ফোনের সংযোগও এই সময়ের মধ্যে ৮৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৯১ শতাংশ হয়েছে। স্মার্টফোনের মধ্যে আবার আইফোনের চাইতে এগিয়ে রয়েছে অ্যান্ড্রয়েড। মোট মোবাইল ফোন ব্যবহারকারীর মধ্যে আইফোনের দখল ২৫% এবং অ্যান্ড্রয়েডের ২৮%।